সময় কলকাতা ডেস্কঃ কেরিয়ারের শুরুর দিন থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নুসরতের। ফের টলিউডে জোর গুঞ্জন। নুসরত জাহান নাকি এবার হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যে তাঁর পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। তবে নুসরত কিন্ত এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন। কেউ কিছু জানতে চাইলে, নুসরত বিষয়টাই এড়িয়ে যাচ্ছেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদও বটে। বিগ বস্ হাউসে গেলে তিনি যে কেন্দ্রের সাংসদ, সেই বসিরহাটের দায়িত্ব কে সামলাবেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।

বিগ বস মানেই বিতর্কের ঝড়। বিগ বসে এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হল, আপনাকে হতে হবে বিতর্কিত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে নুসরতকে নিয়ে। তার উপর নুসরত ডাকসাইটে সুন্দরী। এহেন অভিনেত্রী বিগ বসের নজরে পড়বেন, এটাই তো স্বাভাবিক।

হিন্দি ‘বিগ বস’-এ নুসরতের যোগ দেওয়া কি তাঁর মুম্বই পাড়ি দেওয়ার উদ্যোগের প্রথম পদক্ষেপ? সেই প্রশ্নই উঠেছে, যশ দাশগুপ্ত মুম্বইতে নতুন ছবির শুট করছেন। তাঁর বিপরীতে রয়েছেন দিব্যা খোসলা কুমার। নুসরত ঘনিষ্ঠ আরও এক টলি অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফয়জলের সঙ্গে।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?