সময় কলকাতা ডেস্ক : বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! আজকের স্পেশাল রেসিপি দই লাউ। দেখে নিন রেসিপি
উপকরণ
লাউ ছোট
হলুদ
জিরেবাটা
নারকোলের দুধ
দই
শুকনো লঙ্কা
আদাবাটা
লঙ্কা গুঁড়ো
কাঁচালঙ্কা
পাঁচফোড়ন
নুন স্বাদমতো
তেল
পদ্ধতি
লাউ খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিন। পরিমাণমতো জল দিয়ে লাউ সিদ্ধ করে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। বাটা মশলা দিয়ে কষিয়ে এবার লাউ দিয়ে দিন। নুন ও দই দিয়ে দিন। মৃদু আঁচে রেখে ভালো করে কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। মাখা মাখা হলে কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার