Home » কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

সময় কলকাতা ডেস্কঃ কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শনিবার ভোর সকাল ৬:৪৫ মিনিট নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ১০৬ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে সমুদ্রে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। মায়ানমার এবং ভারতের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। সমুদ্রের ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

এর আগে শুক্রবার দুপুর ১২টা ৪৩ মিনিট নাগাদ কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, দিগলিপুর থেকে ১০৮ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাটি থেকে ১০ কিমি নীচে ছিল ভূমিকম্পের গভীরতা।

প্রসঙ্গত, ২৪ ঘন্টার মধ্যে দুবার একই জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ভূমিকম্পস্থল থেকে ১০৬ কিলোমিটার দূরে দিগলিপুরের পূর্ব উত্তর-পূর্বে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

About Post Author