Home » কেন পালিত হয় বিশ্ব নারকেল দিবস

কেন পালিত হয় বিশ্ব নারকেল দিবস

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ সেপ্টেম্বর, এই দিনে প্রতি বছর বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব নারকেল দিবস। ২০০৯ সাল থেকে এশিয়ান প্যাসিফিক কোকোনাট কমিউনিটি সংস্থাটি প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নেয়। নারকেলের মূল্য ও উপকারিতা সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে পালিত হয় দিনটি। কিন্তু বিশ্বজুড়ে নারকেলের চাহিদা খুবই কম। তাই এই নারকেল শিল্পের উন্নতিও হচ্ছে খুব ধীর গতিতে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নারকেল শিল্পের উন্নতির জন্য পালিত হয় দিবসটি।

ইন্ডিয়াসহ মোট ১৮টি দেশ নিয়ে এপিসিসি সংস্থাটি গঠিত। এ দিবসের মূল লক্ষ্য হচ্ছে নারকেল শিল্পের উন্নতির মাধ্যমে একটি দেশের অর্থ ব্যবস্থাকে মজবুত করা। ফ্যাট ফ্রি হওয়ার কারণে হার্টের জন্যও উপকারী। এমনকি ওজন কমাতেও সাহায্য করে। স্বাস্থ্যের উন্নতি করতে কিংবা ত্বক ও চুলের পরিচর্যায় নারকেলের ভূমিকা রয়েছে। নারকেলে আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। যা রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে প্রস্তুত করে। ডায়াবেটিসের জন্য খুবই ভালো নারকেল । এতে কম ক্যালোরি ও উচ্চ মাত্রায় ফাইবার থাকে। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সে কারণে সুস্থ থাকতে বেশি করে নারকেল খেতে পারেন।

নারকেলের আঁশ দিয়ে তৈরি ব্যাগ পলিথিনের ব্যাগের পরিবর্তে বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। যা যথেষ্ট পরিবেশবান্ধব। মূলতঃ বিশ্বজুড়ে নারকেলের গুরুত্ব বোঝানোয় এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য।

About Post Author