সময় কলকাতা ডেস্কঃ এবার দিল্লি পুলিশের জেরার মুখে বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। খবর অনুযায়ী, ঠগ সুকেশ চন্দ্রশেখরের আর্থিক জালিয়াতি কাণ্ডে শুক্রবার প্রায় ৬ ঘণ্টা ধরে নোরাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নোরাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে বেশ কয়েকটি গোপন তথ্য। জ্যাকলিন ফার্নান্ডেজের নামও এই জালিয়াতি কাণ্ডে জড়িয়েছে!
গত বছর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

একইভাবে টাকা দিয়ে বলিউডের আরও ১২ জন অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিল ‘ঠগবাজ’ সুকেশ, বলেও গুঞ্জন রয়েছে। আর সেখানে প্রথমেই রয়েছে নোরা ফতেহির নাম। এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল নোরাকে। যদিও তাকে ফাঁসানো হচ্ছে বলে সাফ জানিয়েছেন অভিনেত্রী।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র