সময় কলকাতা ডেস্কঃ বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন আরও এক সাংসদ অভিনেত্রী। কদিন আগেই ফিল্মফেয়ারের রেডকার্পেটে আলোড়ন তুলেছেন তিনি। এবার স্বস্তিকা, পাওলির পরে এবার বলিউডে নাম লেখাচ্ছেন মিমি চক্রবর্তী।তিনি হিন্দি ওয়েব সিরিজে কাজ করবেন বলেই জানা গিয়েছে। তাঁর বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা আলি ফয়জলকে। পাশাপাশি, টলিউড থেকে আরও একজনের নাম উঠে আসছে। এই ওয়েব সিরিজে দেখা যেতে পারে টলিউডের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্যকে।

জানা গিয়েছে, ‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’ খ্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনায় কাজ করবেন মিমি । তবে,মিমির নায়ক কে হবেন? তা এখনও ঠিক করা হয়নি। সূত্রের খবর, আলি ফয়জলের সঙ্গে একধাপ কথা এগিয়েছে । তবে,কানাঘুষো শোনা গিয়েছে,অনির্বাণকেও নায়কের ভূমিকায় দেখা যেতে পারে। যদিও, এই নিয়ে মুখ খুলতে চাননি মিমি ও অনির্বাণ কেউই।
তবে, হিন্দিতে এটাই মিমির প্রথম কাজ নয়। এর আগেও কাজ করেছেন, পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও, সেই ছবি মুক্তি পায়নি। উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।প্রায় দেড় মাস ধরে মুম্বইতে চলছিল ছবির শ্যুটিং।ফলে কলকাতা থেকে অনবরত মুম্বই যাতায়াত চলছিল ‘পোস্ত’-র পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘পোস্ত’।।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে