Home » ছুটি ছুটি চল নেব লুটি : উত্তরবঙ্গ ডাকছে

ছুটি ছুটি চল নেব লুটি : উত্তরবঙ্গ ডাকছে

সময় কলকাতা ডেস্ক : ” আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ” – পুজোয় ছুটির ফাঁদে পড়তে চলুন উত্তরবঙ্গ। পাহাড় আর জঙ্গলের টানে উত্তরবঙ্গ যাবেন ট্রেনে আনন্দকে সঙ্গী করে?  নর্থবেঙ্গলের গেটওয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন-মুখী হবেন ভাবছেন? সফরসূচী দেখে নিন, শুরু করুন বেড়াতে যাওয়ার তোড়জোড়।

পর্ব ১

দুর্গাপুজোর আর কিন্তু বেশিদিন বাকি নেই। তাই এবার দুর্গাপুজোর ছুটি কাটাতে কি উত্তরবঙ্গ যেতে চান ? টিকিট পাবেন কি না চিন্তা করছেন ? আপনাদের মুশকিল আসান করতে বিশেষ ঘোষণা করল পূর্ব রেল। এবার দুর্গাপুজোয় ভিড় এড়ানোর জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি শাখায় একাধিক স্পেশাল ট্রেন চালুর ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ির পর্যন্ত আরও বেশি সাপ্তাহিক ট্রেন চলবে। ৫ সেপ্টেম্বর থেকে টিকিট বুকিং শুরু হবে। তাই আর দেরি না করে এবারের পুজোয় সপরিবারে ঘুরে আসুন উত্তরবঙ্গ।

একনজরে দেখে নেওয়া যাক পুজোর স্পেশাল ট্রেনের সময়সীমা-

৮২৩১১ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল
আগামী ৬ অক্টোবর রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিটে নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।

৮২৩১২ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা পুজো স্পেশাল
আগামী ৭ অক্টোবর এই ট্রেন চলবে। সেদিন বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে। যা সেদিন রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে।

০৩১২৯ শিয়ালদা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল
আগামী ১৩ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন সকাল ১০ টা ১০ মিনিট নিউ জলপাইগুড়িতে পৌঁছবে।

 

ফেরার সূচী ঠিক করেই নিশ্চই যাবেন। পুজো স্পেশালে কীভাবে ফিরবেন, জেনে নিন সময়সূচি :

০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদা পুজো স্পেশাল
প্রতি সপ্তাহে শুক্রবার বেলা ১২ টায় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সেদিনই রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদায় পৌঁছবে। ১৪ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে। চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ।।

About Post Author