Home » একেন বাবু নাকি জটায়ু? অনির্বান কার?

একেন বাবু নাকি জটায়ু? অনির্বান কার?

সময় কলকাতা ডেস্ক : একেন বাবু চরিত্রে মানানসই হ’লে কি হবে তাঁকে দেখলেই মনে হত সত্যজিৎ রায়ের বই থেকে জটায়ু যেন সামনে এসে দাঁড়িয়েছেন। সত্যজিৎ রায়ের আঁকা লালমোহন গাঙ্গুলির সঙ্গে বড্ড সাদৃশ্য তাঁর। তিনি  অনির্বান চক্রবর্তী ।

গত কয়েকবছর ধরে বাংলা সিনেমা ও ওয়েব- সিরিজে রীতিমত ব্যতিক্রমী অভিনয়ের জোরে তিনি নজরে পড়ছিলেন। ছিলেন একেন বাবু, সৃজিত মুখোপাধ্যায় তাঁকে জটায়ু করেই ছেড়েছেন যা তাঁর চেহারার সঙ্গে বেশি যেন মানিয়েছে। ‘কাকাবাবু’র সঙ্গী হিসেবে পার্শ্বচরিত্রে নয়,  লালমোহন গাঙ্গুলি হয়ে দর্শকদের মনোরঞ্জন করতেই তাঁর যেন অভিনয় জগতে পদার্পন। দার্জিলিং জমজমাট অবলম্বনে ফেলুদার গোয়েন্দাগিরিতে সত্যজিৎ রায়ের ফেলুদার সিনেমার ‘জটায়ু’ সন্তোষ দত্তকে মনে করিয়েছেন অনির্বান।

ফড়িং তাঁর প্রথম সিনেমা।সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ফেরা’ আর ‘ঘটক বিদায়’-এ অভিনয় করেছেন । ‘ঘটক বিদায়’-এ উনি স্টার থিয়েটারে যে চরিত্র করতেন সেই চরিত্র একটা সময় থেকে করতে থাকেন অনির্বান । এসময় মাথায় আসে অ্যাকাডেমিকস ছেড়ে থিয়েটার করব। তখনও সিনেমার কথা মাথায় আসেনি।

আইটি-র চাকরি করতেন আর পড়াতেন। মুম্বই থেকে ডাক আসে ফোনে,ভেবেছিলেন প্র্যাঙ্ক কল।ভেবেছিলেন কেউ ঠাট্টা করছে, তবে পরে বোঝেন ‘মেরি প্যায়ারি বিন্দু’-তে অভিনয় করতে হবে। হিন্দিতে অভিনয় করলেও মন পড়ে ছিল বাংলায়। তারপরে একেনবাবু চরিত্রে অনির্বান। ভিনি ভিসি ভিডি। এলেন,দেখলেন, জয় করলেন। লালমোহনবাবুর চরিত্রেও জয়ের ধারা অব্যহত।।

About Post Author