সময় কলকাতা ডেস্ক :সুন্দরবনে নদী সংলগ্ন লোকালয়ে বারংবার ঢুকে পড়ছে কুমির। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাঙাবেলিয়া বাগবাজার গ্রামের লোকালয় থেকে একটি কুমির উদ্ধার কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষরা জানিয়েছেন,সুন্দরবনের নদী থেকে উঠে রাতে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে কুমিরটি।গ্রামবাসীরা বনদফতর আধিকারিকদের খবর দিলে বন দফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে।উল্লেখ্য জুন মাসের গোড়ায় গোসাবার লোকালয়ে ঢুকে যায় একটি বিশালাকার কুমির। দুর্গাদোয়ানি নদী থেকে কুমিরটি একটি বাড়ির পুকুরে এসে ডেরা বসায়। সেবারও স্থানীয় মানুষজন কুমিরটি পাকড়াও করে বন দফতরে খবর দিয়েছিল। এবার যে কুমিরটিকে নিয়ে শোরগোল পড়েছে সেটি আকারে আয়তনে অনেকটাই ছোট হলেও মাঝেমাঝেই কুমির লোকালয়ে চলে আসায় অস্বস্তিতে রয়েছেন এলাকাবাসী।।
গোসাবার লোকালয়ে আবার কুমিরের উপদ্রব


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়