সময় কলকাতা ডেস্ক: কমছে মহামারীর প্রকোপ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে পৃথিবী। দৈনিক সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। ৫ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ। পাশাপাশি, কমছে অ্যাকটিভ কেস, পজিটিভিটি রেট। সংক্রমণ যাতে হাতের বাইরে চলে না যায় সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪১৭ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৬০৩২ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২০ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৩৩৬। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। এখনও পর্যন্ত দেশে ডোজ করোনার টিকা পেয়েছেন ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

অন্যদিকে, রাজ্যের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৯ জন। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা । গত একদিনে রাজ্যে করোনা মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন ২৫৫ জন। সুস্থহার হার ৯৮.৮৯ শতাংশ। পজিটিভিটি রেট ১.৭৬ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় প্রাণ গিয়েছে ২ জনের।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর