Home » মলয় ঘটকের বাড়িতে সিবিআই

মলয় ঘটকের বাড়িতে সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে হানা দেয় সিবিআই। আজ সকাল ৮ টা ১৫ নাগাদ কেন্দ্রীয় বাহিনী পুরো বাড়ি ঘিরে ফেলে। তারপর সিবিআই এর একটি দল মলয় ঘটকের বাড়িতে যায় এবং তল্লাশি চালায়। একদিকে যেমন মলয় ঘটকের পুরনো বাড়িতে তদন্তের স্বার্থে সিবিআই তল্লাশি চালাচ্ছে, তেমনই মলয় ঘটকের আরও একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। তবে জানা গিয়েছে, মলয় ঘটক এই মুহুর্তে বাড়িতে নেই। কলকাতায় রয়েছেন । তাঁর স্ত্রী এবং পরিচারক-পরিচারিকারা বাড়িতে রয়েছেন। তাদের থেকে অনুমতি নিয়ে শুরু হয়েছে তল্লাশি।

কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের তদন্তে গতি আনতে এই অভিযান বলে জানা গিয়েছে। বুধবার, আসানসোলে মলয় ঘটকের বাড়ি ছাড়াও সিবিআই হানা দিয়েছে কলকাতার তিন এলাকাতেও।

কয়লা পাচার কাণ্ডে এর আগেও একাধিকবার মলয় ঘটককে তলব করেছিল সিবিআই। ইডির জেরার মুখেও পড়েছিলেন তিনি। দিল্লির ইডি দপ্তরেও তাঁকে প্রায় ঘণ্টা তিনেক ধরে জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী আধিকারিকরা। রেকর্ড করা হয় মন্ত্রীর বয়ান । পরবর্তীতে ফের তাঁকে তলব করা হবে বলে ইডি সূত্রে খবর। এর আগে দু’ বার মলয় ঘটককে সমন পাঠিয়ে তলব করা হয়। তৃতীয়বার হাজিরা দিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী।

About Post Author