সময় কলকাতা ডেস্কঃ পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’-এর মাধ্যমেই সেলুলয়েডে কামব্যাক করছেন ঐশ্বর্য রাই বচ্চন। মহারানি হয়ে ফিরছেন বড়পর্দায়। ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। বুধবার প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। জানা যাচ্ছে, আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় এই ৫ ভাষায় মুক্তি পেতে চলেছে ‘পোন্নিয়্যান সেলভান’ ছবিটি।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ফন্নে খান’। সেই ছবিতে অনিল কাপুর ও রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ঐশ্বর্য। তবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি ‘ফন্নে খান’ ছবিটি। ‘ফন্নে খান’-এর মুক্তির চার বছর পর বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য। ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। এই পরিচালকের বহু ছবিতেই ঐশ্বর্যকে দেখা গিয়েছে, সেই ইরুভার থেকে শুরু করে গুরু, রাবণ, আর এবার ‘পোন্নিয়্যান সেলভান’। ৫০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বর্য। একদিকে তিনি হয়েছেন পেজুভুরের রানি নন্দিনী। আবার নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও তাঁকে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছেন বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালার মতো তারকাদের।’


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা