Home » রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ

রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণ

সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ । স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি । ৯৬ বছর বয়সী রানী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে একটি যুগের অবসান ঘটল ।

উল্লেখ্য ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম তাঁর ।  মাত্র ২৬ বছর বয়সে তাঁর মাথায় ওঠে রানীর মুকুট মাথায়  । সম্প্রতি রানীর সিংহাসনে আরোহণের ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে । বিশেষ উল্লেখযোগ্য যে, রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে ছিলেন, ৬৯ বছর ধরে রানী থাকা- রানী ভিক্টোরিয়ার নজির তিনি ভেঙে দেন । রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য এবং আরও ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানী ছিলেন।তাঁর মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস বৃটেনের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন।

রানীর মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়াতে শুরু করেছিল এমতাবস্থায় ব্রিটিশ রাজপ্রসাদ বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে রানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় । ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসও এক বিবৃতিতে তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছেন। রানী বয়সজনিত সমস্যায় ভুগছিলেন।এদিন তাঁর শারীরিক চূড়ান্ত অবনতি ঘটে যেখান থেকে তাঁকে আর বাঁচানো সম্ভবপর হয় নি।

 

About Post Author