সময় কলকাতা ডেস্ক: আজ দুপুরে বানিয়ে ফেলুন সুস্বাদু কাশ্মীরি ইলিশ। আর জমিয়ে উপভোগ করুন, দেখে নিন রেসিপি,
উপকরণ
ইলিশ মাছের টুকরো,
পোস্ত বাটা,
কাশ্মীরি লঙ্কা বাটা,
আন্দাজমতো নুন-চিনি,
জিরে গুঁড়ো,
হলুদ,
সর্ষের তেল
পদ্ধতি
একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। তারপর তেলের মধ্যে নুন, হলুদ মাখানো ইলিশের টুকরোগুলো দিয়ে দিন। সাঁতলে নেওয়া মাছ তুলে নিয়ে সেই কড়াইয়েই কাশ্মীরি লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ভাল নেড়ে নিন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আন্দাজমতো নুন ও চিনি মিশিয়ে মাছটা ভাল করে ফুটিয়ে নিন। ঘন হয়ে এলে উপরে কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি আপনার কাশ্মীরি ইলিশ।গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের কাশ্মীরি ইলিশ।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার