Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৫৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৯৪ – কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি চালু হয়।

১৮৯৮ – অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়।
২০০৮ – বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৭২ – কুমার শ্রী রঞ্জিতসিংজী, কিংবদন্তী ক্রিকেটার ও ভারতীয় রাজা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার,গোবিন্দবল্লভ পন্থ -এর জন্মদিন আজ।

১৮৮৯ – পুণ্যলতা চক্রবর্তী, বাঙালি শিশুসাহিত্যিক এদিন জন্মান।
১৮৯০ – অসিত কুমার হালদার ,বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২ – প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্য-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯১৫ – বাঙালি বিপ্লবী বাঘা যতীন আজকের দিনে প্রয়াত হন।
১৯২৩ – বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায়-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮৮ – অমিয়কুমার বন্দ্যোপাধ্যায়,ভারতীয় বাঙালি লেখক ও প্রাবন্ধিক এদিন প্রয়াত হন

About Post Author