সময় কলকাতা ডেস্ক : আত্মঘাতী হলেন গার্ডেনরিচের তৃণমূল কাউন্সিলার রঞ্জিত শীলের পুত্র পিন্টু শীল।নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন পিন্টু। যদিও পুলিশ এখনও আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে নি তবুও ঘটনাটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।শনিবার রাতেই ঘটনাটির টের পেয়েই পিন্টু শীলের স্ত্রী নিজের শ্বশুর তথা কলকাতা পুরসভার ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত শীলকে জানালে বাড়ির লোক ছুটে আসেন।তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায় নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বিয়ের পর থেকে আলাদা থাকলেও মূলত বাবার ব্যবসা দেখতেন পিন্টু।প্রাথমিক ভাবে ঘটনাটিকে পুলিশ আত্মহত্যার ঘটনা মনে করলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের ফল হাতে এলে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ বলা যাবে।বাড়ির সবাই বলছেন, যে কিনা সকালেও ব্যবসার কাজ দেখেছে, এমন কী হল যে তাকে আত্মহননের পথ বেছে নিতে হল?


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন