সময় কলকাতা ডেস্কঃ রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। বহু প্রতীক্ষার পর ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । বক্স অফিস কালেকশন এই ছবির সব বিতর্ককে ছাপিয়ে গেছে। ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই বেশ প্রশংসিত হয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘অস্ত্রভার্স’-এর গল্প। তবে এই ছবির আরও এক আকর্ষণ, শাহরুখ খানের ক্যামিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর অভিনীত চরিত্রের স্থিরচিত্র। ভাইরাল হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’-এর বৈজ্ঞানিক ‘অস্ত্রভার্স’-এর বানরাস্ত্র। শাহরুখ খানের এই চরিত্র বেশ ভাল মতোই গ্রহণ করেছেন দর্শকেরা। যা দেখে অভিভূত তাঁর ভক্তরা। এবার তাঁকে নিয়ে শুরু ন়তুন ট্রেন্ড। প্রথম ছবির ২০ মিনিটের স্ক্রিনস্পেসে মন ভরাতে পারেননি দর্শকদের। ফ্যানেদের দাবি, এবার তাঁর ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক একটা গোটা সিনেমা। কেউ আবার চাইছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে বলা হবে, মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের গল্প । যা নিয়েই ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতার পর পাতা।

প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শাহরুখ খানকে একজন বৈজ্ঞানিকের ভূমিকায় দেখা গিয়েছে, যাঁর মধ্যে ‘বানরাস্ত্র’-এর শক্তি আছে। তাঁর অধিকাংশ অনুরাগী তো তাঁকে কেবল প্রেক্ষাগৃহে এতদিন পর দেখতে পেয়েই আনন্দিত। জনৈক কিং খান অনুরাগীর পোস্টে ‘পিটিশন’ শুরুর আবেদনও করা হয়েছে। যেখানে শাহরুখ খানের চরিত্র নিয়ে একটা গোটা ছবি তৈরির দাবি জানানো হবে। আপাতত সেই পিটিশনে ২,৯২৭ জনের সইও পড়ে গিয়েছে। ক্রমশ সেই নম্বর বেড়েই চলেছে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র