Home » জিতেন্দ্র তেওয়ারিকে তলব সিআইডির

জিতেন্দ্র তেওয়ারিকে তলব সিআইডির

সময় কলকাতা ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে অতি তৎপর সিআইডি। এবার সিআইডির তলবের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সূত্রের খবর, শুক্রবার জিতেন্দ্র তিওয়ারিকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে। জানা গিয়েছে, মূলত লালার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হতে পারে। উল্লেখ্য, আসানসোলের মেয়র থাকাকালীন জিতেন্দ্র তিওয়ারির আসানসোলের রানীগঞ্জ এলাকায় লালার বেশ ভাল প্রভাব ছিল।

সম্প্রতি, কয়লা পাচার কাণ্ডে আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, পরে তাদের গ্রেফতার করা হয় । ২০১৯-২০২১ সাল পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী ও আধিকারিককে জেরা করা হয়। এরপরই জিতেন্দ্রকে ভবানী ভবনে তলব করে সিআইডি। এই নোটিসের সত্যতা স্বীকার করেছেন জিতেন্দ্র।

কয়লা পাচার কাণ্ডে ৪১ জনের নামে চার্জশিট দেওয়া হয়। মঙ্গলবারই তাঁদের মধ্যে ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির তলব বেশ তাৎপর্যপূর্ণ।

About Post Author