Home » ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশনে কারচুপির অভিযোগ কঙ্গনার

ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশনে কারচুপির অভিযোগ কঙ্গনার

সময় কলকাতা ডেস্ক: কঙ্গনা আছেন কঙ্গনাতেই! সব সময় খবরের শিরোনামে থাকেন বিউটি কুইন। ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ । গত সপ্তাহেই এই ছবির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। এবার এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন প্রযোজক করণ জোহরের বিরুদ্ধে। কঙ্গনার আরও দাবি, ‘ব্রহ্মাস্ত্র’র ভুয়ো বক্স অফিস কালেকশন প্রকাশ্যে আনছেন করণ।’ যদিও এই ছবির বক্স অফিস কালেকশন সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। চোখ ধাঁধানো স্টার কাস্ট দিয়ে সাজানো ছবিটির ভিএফএক্স, প্রচার কোনো ক্ষেত্রেই কোনো খামতি রাখেননি নির্মাতারা। মুক্তির সাত দিনেও দেশের অধিকাংশ সিনেমা হল হাউজফুল। রিয়েল লাইফ জুটিকে প্রথমবার রিল লাইফে দেখে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’।

মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৭৫ কোটির ব্যবসা করে এই ছবি। বক্স অফিসে ১৫০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলেছে ব্রহ্মাস্ত্র। ৪১০ কোটির সিনেমা মুক্তির প্রথম উইকেন্ডে বিপুল ব্যবসা করায়, খুশি নির্মাতারা।

About Post Author