সময় কলকাতা ডেস্কঃ বি-টাউনের প্রথমসারির তারকা দম্পতি জুটি। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই। ১৫ বছর আগে ২০০৭ সালের ২০ এপ্রিল গাঁটছড়া বাঁধেন । অভিষেক-ঐশ্বর্যার বিয়ে নিয়ে সেই সময় কম মাতামাতি হয়নি। বিভিন্ন কারণে চর্চায় ছিল এই বিয়ে। মাতামাতি থাকলেও বিতর্কও তৈরি হয় এই বিয়েকে কেন্দ্র করে। জাহ্নবী কপূর নামে মুম্বইয়ের এক মডেল নৃত্যশিল্পী ঐশ্বর্যার বিরুদ্ধে ‘স্বামী’ চুরির অভিযোগ আনেন।

জাহ্নবী জানান, অভিষেক এবং ঐশ্বর্যর বিয়ে নিয়ে তিনি একেবারেই খুশি নন। কারণ দু’বছর ধরে অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। ২০০৬ সালে অভিষেক তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে দাবী জানান তিনি। জুহু থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁকেই গ্রেফতার করে। জনসমক্ষে আত্মহত্যার চেষ্টা করার জন্য তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে শাস্তিস্বরূপ ১০ হাজার টাকার জরিমানা চেয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। জাহ্নবী অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও কোনও উপযুক্ত প্রমাণ দিতে পারেননি। তাঁর দাবি ছিল, ‘‘সত্যিকারের ভালবাসায় প্রমাণের দরকার হয় না।’’

তবে সে যাই হোক বর্তমানে সুখী দম্পতি হিসেবে নাম রয়েছে এই জুটির। ৯ বছরের একটি ছোট্ট আরাধ্যা এসেছে তাদের জীবনে। বিয়ের ১৫ বছর পার করেও তাদের ভালোবাসা রয়েছে অটুট।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?