Home » বাগুইআটি জোড়া ছাত্র খুনকাণ্ড! গ্রেপ্তার হত্যাকারী

বাগুইআটি জোড়া ছাত্র খুনকাণ্ড! গ্রেপ্তার হত্যাকারী

সময় কলকাতা ডেস্কঃ  বাগুইআটি জোড়া ছাত্র খুনকাণ্ডে গ্রেপ্তার আরও এক। মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে জেরা করে  দুই মাধ্যমিক ছাত্রের হত্যাকারীকে গ্রেপ্তার করল সিআইডি। জানা গিয়েছে, ধৃতের নাম কানহাইয়া কুমার। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। সূত্রের খবর, বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে বাগুইআটির দুই ছাত্রকে খুন করেছিল এই কানহাইয়া কুমার। ধৃতকে দিল্লির নিম্ন আদালতে পেশ করে রিমান্ড ট্রানজিশনে কলকাতায় আনার আবেদন জানাতে পারে তদন্তকারীরা।

উল্লেখ্য, গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। পিসতুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে প্রতিবেশী জামাইবাবু সত্যেন্দ্রর সঙ্গে বেরিয়েছিল অতনু দে। সত্যেন্দ্র চৌধুরীই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে এই অপহরণের ছক কষেছিল বলে দাবি করে পুলিশ। এরপর বাসন্তী হাইওয়ের উপর নিয়ে গিয়ে গাড়িতেই শ্বাসরোধ করে খুন করে তাদের মৃতদেহ ক্যানালের জলে ফেলে দেওয়া হয়। এরপর  ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায় অতনুর বাবার কাছে। পুলিশের দ্বারস্থ হন অতনুর বাবা। ১৪ দিন পর উদ্ধার হয় ২ কিশোরের দেহ।

ঘটনায় উত্তাল হয় বাগুইআটি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তের দায়িত্ব পায় সিআইডি। গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে সিআইডি। এর আটদিন পর হত্যাকারীকে গ্রেপ্তার করল সিআইডি।

 

About Post Author