সময় কলকাতা ডেস্কঃ বেসরকারি ঋণ সংস্থার ঋণ আদায়কারী কর্মীরা ঘটালো এক নৃশংস হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের জেরে উত্তাল হাজারীবাগ। একটি বেসরকারী আর্থিক সংস্থা থেকে ট্রাক্টর কেনার জন্য ঋণ নিয়েছিলেন বিশেষভাবে সক্ষম কৃষক মিথিলেশ। করোনা আবহে ঋণ শোধ করতে না পারার জন্য তার বাড়ি এসেছিল ঋণ প্রদানকারী সংস্থার ঋণ আদায়কারী কর্মীরা।
ঝাড়খণ্ডের হাজারীবাগ জেলার ইচক থানা এলাকায় একটি পেট্রোল পাম্পে তখন ট্রাক্টর নিয়ে দাঁড়িয়েছিলেন মিথিলেশ। মিথিলেশের কাছে বকেয়া ১ লক্ষ ২০ হাজার টাকা দাবি করে ঋন আদায়কারী কর্মীরা। কিছু টাকা জোগাড় করে তার মেয়ে মনিকাকে ঘটনাস্থলে আসার কথা জানান মিথিলেশ। ইতিমধ্যেই ট্রাক্টর নিয়ে রওনা দেয় চারজন ঋণ আদায়কারী কর্মী। মনিকা কিছু টাকা নিয়ে এসে দেখে ট্রাক্টর নিয়ে চলে গেছে ওই কর্মীরা। কিছুদূর এই রাস্তায় ওই ট্রাক্টরটি আটকায় মিথিলেশ ও মনিকা। শুরু হয় বাগবিতণ্ডা। মনিকা ঐ ঋণ আদায়কারী কর্মীদের কাছে তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চাইলেই বচসা ওঠে চরমে। বচসার মাঝে আচমকাই মনিকার উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেয় ঋণ আদায়কারী এক কর্মী।

হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে মনিকার। তিন মাসের অন্তঃসত্তা ছিল মনিকা। ওই সংস্থার আদায় কর্মীদের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনভর উত্তাল ঝাড়খণ্ডের হাজারীবাগের ইচক থানা এলাকা। ঘটনায় শোক প্রকাশ করেছেন বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা মাহিন্দ্রা ফিনান্স এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অনিশ শাহ। অভিযুক্ত ঋণ আদায়কারী কর্মী এবং ওই বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার ম্যানেজারসহ চারজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির