সময় কলকাতা ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরই শুরু হয়ে গেছে এই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে জল্পনা। অনেকদিন পর বলিউডের খরা কাটিয়ে বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। ছবির শেষ অংশেই এই ছবির আগামী সিক্যুয়েলের উল্লেখ রয়েছে। জানা যাচ্ছে, দ্বিতীয় পর্বের নাম হতে চলেছে, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু দেবা’। গল্পের কেন্দ্রে থাকবে শিবার বাবা-মা দেব ও অমৃতা। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে।
উল্লেখ্য, হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসে ৩০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এবার দ্বিতীয় পর্ব নিয়েও মাতামাতির শেষ নেই। কারা কারা অভিনয়ে থাকছেন এই ছবির দ্বিতীয় পর্বে তা নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট কৌতুহল রয়েছে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ঝাপসা এক ঝলক দেখা গিয়েছে অমৃতাকে। তা থেকেই অনুমান করা হচ্ছে এই ছবিতে অমৃতা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। আর দেবার চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে রণবীর বলেন, অস্ত্রভার্স নিয়ে একাধিক ছবি তৈরি করা যেতে পারে। ‘ব্রহ্মাস্ত্র’ দ্বিতীয় ও তৃতীয় পর্বের ছবি একসঙ্গেই শ্যুট করা হবে বলেও জানান তিনি। আর খুব তাড়াতাড়িই তা মুক্তি পাবে বড়পর্দায়। তবে দ্বিতীয় পর্বে কে হতে চলেছে দেব ও অমৃতা, তা নিয়েই জল্পনা তুঙ্গে।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র