সময় কলকাতা ডেস্কঃ ধুন্ধুমার পরিস্থিতি বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙায়। অবশেষে ৪৮ ঘন্টা পর পাশের বাড়ির ছাদ থেকে নিখোঁজ বাচ্চার বস্তা বন্দী দেহ উদ্ধার করলো শান্তিনিকেতন থানার পুলিশ। দীর্ঘক্ষণ থানায় জেরা করার পর এই দেহ উদ্ধার হয়। এরপরই পাড়ার লোক উত্তেজিত হয়ে গোটা বাড়ি ভাঙচুর করে এবং বাড়ির সামনে টোটো এবং একটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযুক্তের নাম বাবু শেখ।
রবিবার সকালে মায়ের কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বিস্কুট কিনতে বাড়ির সামনের দোকানে যায় বছর পাঁচেকের শিশু শিবম ঠাকুর। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি। টানা দুদিন ধরে ওই শিশুটিকে খোঁজাখুঁজি করা হলেও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শান্তিনিকেতন এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। এরপরই ঘটনার তদন্তে নামে শান্তিনিকেতন থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার শিশুটির পাশের বাড়ির টিনের ছাদে বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই তা থেকেই উদ্ধার হয় শিবমের দেহ। এরপরই স্থানীয়দের তরফে শান্তিনিকেতন থানায় খবর পৌঁছতেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। যে বাড়ির ছাদে শিশুটির দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এমনকী জ্বালিয়ে দেওয়া হয় আগুন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী