Home » লিভার সিরোসিস রোগীরা সুস্থ থাকতে কী খাবেন?

লিভার সিরোসিস রোগীরা সুস্থ থাকতে কী খাবেন?

সময় কলকাতা ডেস্কঃ সিরোসিস অফ দ্যা লিভার বা লিভার সিরোসিস এক জটিলতর রোগ। এর থেকে লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা যায়। মূলত ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদেরই এই রোগটি দেখা দেয়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই ফ্যাটি লিভারে রোগটি নিয়ে সতর্ক হওয়া উচিৎ। এই রোগের মূলত দুটি ভাগ রয়েছে। অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ। লিভার সিরোসিসের আক্রান্ত রোগীর জীবনযাত্রার অনেক পরিবর্তন আনতে হয়। তাদেরকে নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হয়। তবে এমন কয়েকটি খাবার আছে যেগুলি লিভার সিরোসিসের আক্রান্ত রোগীরা খেতে পারবে।

এই তালিকায় রয়েছে-
মুরগির মাংস
মুরগির মাংসে রয়েছে ভরপুর পরিমাণে প্রোটিন। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে মুরগির মাংস খান। তবে বেশি তেল-ঝাল-মশলা দিয়ে রান্না করা ঠিক হবে না। এক্ষেত্রে চিকেন স্টু খেতে পারেন। একেবারে অল্প তেল দিয়ে পাতলা ঝোলও তৈরি করতে পারেন। তাই বলে রোজ মাংস খাওয়া ঠিক হবে না। সপ্তাহে দু-তিন দিন খেতে পারেন।


মাছ
সুস্থ থাকতে রোজের পাতে এক টুকরো মাছ রাখুন। আপনার লিভার সিরোসিসের সমস্যা থাকলে মাছ খেতেই পারেন। কেননা মাছে রয়েছে ওমেগা-৩, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এক্ষেত্রে ছোট মাছ খেতে পারলে বেশি উপকার পাবেন। তবে লিভার সিরোসিসের রোগীদের তেল-চর্বির পরিমাণ বেশি, এমন মাছ না খাওয়াই শ্রেয়।
ভিটামিন ডি
ভিটামিন ডি যুক্ত খাবার ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের জন্য খুবই ভালো। তাই ফ্যাটি লিভার রোগীরা অবশ্যই ভিটামিন ডি যুক্ত খাবার খান। এই খাবার নিয়মিত খেলে শরীরও ভালো থাকে। এক্ষেত্রে দুধ, ছানা, ডিমে ভালো পরিামাণে ভিটামিন ডি রয়েছে। তাই প্রতিদিন অবশ্যই ভিটামিন ডি যুক্ত খাবার পাতে রাখুন।

শাকসব্জি
শরীরের যত্ন নিতে সবুজ শাকসব্জির কোনও বিকল্প হয় না। নিশ্চিন্তে নানা রকম সবজি খাওয়া যায়। কিছু রোগের ক্ষেত্রে শাকসবজিই হয়ে ওঠে অন্যতম ওষুধ। ফাইবার, মিনারেলস, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপকারী পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার রোজের পাতে রাখুন। এক্ষেত্রে ভাত কম খান আর সবজি বেশি করে খাওয়ার অভ্যাস করুন।।

About Post Author