সময় কলকাতা ডেস্কঃ সামনেই উৎসবের মরশুম। ক্রমশ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে পজিটিভিটি রেট এবং মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, তাই উৎসবের মরশুমে প্রত্যেককে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৫ জন। শনিবারও এই সংখ্যাটা ছিল ৫ হাজারের সামান্য কম। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসও হ্রাস পেয়েছে। দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা বর্তমানে ৪৩ হাজার ৯৯০ জন। শনিবারের থেকে বেশ কিছুটা কমেছে এই অ্যাকটিভ কেস।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৫১৩ জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৬৯ শতাংশের কাছাকাছি। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ।ধীরে ধীরে সুস্থতার হারও বাড়ছে। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ৯৫ হাজার ৬০৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশের পরিসংখ্যানে কিছুটা হলেও স্বস্তি মিলেছে।
করোনা রুখতে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৭ কোটি ৫৬ লক্ষেরও বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৫ লক্ষ ৬৩ হাজার মানুষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতেও জোর দেওয়া হচ্ছে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?