সময় কলকাতা ডেস্কঃ শীঘ্রই শুরু হতে চলেছে টেলিভিশনের জনপ্রিয় এবং বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’। এবার অফিশিয়ালি এই শোয়ের প্রোমো শেয়ার করা হল। তার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে কবে থেকে শুরু হবে চলতি বছর ‘বিগ বস’। সঞ্চালক সলমন খানের এই শো-কে ঘিরে নেট দুনিয়ায় সবসময়ই দর্শকদের উত্তেজনা নজর কাড়ে। ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে ‘বিগ বস ১৬’র একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ‘বিগ বস ১৬’র প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে ‘শোলে’ ছবিতে গব্বর সিং-এর জনপ্রিয় ডায়লগ বলতে দেখা যাচ্ছে সলমন খানকে। প্রোমোতে জানা গিয়েছে,আগামী ১ অক্টোবর হতে চলেছে ‘বিগ বস’-এর প্রিমিয়র। ১ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হবে ‘বিগ বস ১৬’-এর প্রিমিয়র।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিওতে ‘বিগ বস ১৬’ সম্পর্কে দর্শকদের মনে আরও উত্তেজনা তৈরি করছেন সলমন খান। তাঁকে দেখা যাচ্ছে কালো পোশাকে। প্রোমোতে দর্শকদের উচ্ছ্বাসও বাড়িয়েছেন সঞ্চালক। আরেকটি ভিডিওতে তিনি জানাচ্ছেন যে, চলতি বছর ‘বিগ বস’-এ তেমন কোনও নিয়মই নেই। প্রোমো থেকেই বোঝা যাচ্ছে অন্যান্য সিজনের তুলনায় চলতি বছর ‘বিগ বস ১৬’ আরও বেশি অন্যরকম হতে চলেছে।

সলমন খান ছাড়াও বি টাউনের আরও বেশ কয়েকজন তারকা এই রিয়েলিটি শো-এর কয়েকটি সিজন সঞ্চালনা করেছিলেন। কিন্তু তাঁদের সঞ্চালনার তুলনায় যে সলমন খান-এর সঞ্চালনা দর্শকদের বেশ মন কেড়েছে,তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ভাইজান এবার শো সঞ্চালনা করার জন্য তিনগুন বেশি পারিশ্রমিক চেয়েছেন বলেই খবর সূত্রের।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?