সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশে। গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি গাড়ি। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন। আহত অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওই গাড়িতে মোট ১৭ জন যাত্রী ছিল বলেই খবর।
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কুলুর জলোড়ি পাসের কাছে ঘটনাটি ঘটেছে। ঘিয়াগির কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তারপর দুমড়ে মুচড়ে একটি খাদে পড়ে যায় গাড়িটি। খাদের মধ্যে জমা জলে ডুবে যায় গাড়ির কিছুটা অংশ। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী । হতাহতদের উদ্ধার করা হয়। ওই রাস্তা দিয়ে যাওয়া বেশ কিছু গাড়িও আটকে যায়।

জানা গিয়েছে, বারাণসী থেকে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন ওই ১৭ জন যাত্রী । তারা প্রত্যেকেই পড়ুয়া। তবে পড়ুয়ারা বারাণসীর কোথাকার বাসিন্দা কিংবা তাদের পরিচয় কি সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। রাস্তা খারাপ থাকায় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে মনে করা হচ্ছে । তবে সেই সময় গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর