Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৭ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১২৯০ – প্রবল ভূমিকম্পে চীনে এক লাখ লোক মৃত্যুবরণ করে।
১৭৬০ – মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
১৯৩৭ – প্রথম সান্তাক্লজ প্রশিক্ষণের স্কুল চালু হয়।
১৯৫৮ – প্রথম ভারতীয় হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৬ – সতীনাথ ভাদুড়ী,প্রথিতযশা বাঙালি সাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৫ – রবার্ট এডওয়ার্ডস, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী এদিন জন্মান।
১৯৩২ – ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়ার জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩৩ – বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৩ – বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায়-এর প্রয়াণ দিবস আজ। ১৯৭২ – শৃগালি রামাব্রদম রঙ্গনাথন, ভারতীয় গণিতজ্ঞ, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ এদিন প্রয়াত হন।
১৯৮৪ – মোহাম্মদ ময়েজউদ্দিন, বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ আজকের দিনে প্রয়াত হন।

About Post Author