Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৬ সেপ্টেম্বর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৬৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৫৮০ – স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে ফিরে আসেন।
১৯৩২ – মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
১৯৪২ – ভারতে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়।
১৯৫৯ – জাপানের হনসুতে দু দিনব্যাপী টাইফুনে সাড়ে চার হাজার লোকের প্রাণহানি ঘটে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৬ – গোলাম ভিক নৈরাগ, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি এদিন জন্মান।
১৯০৩ – বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসুর জন্মদিন আজ।
১৯১০ – পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কংসারী হালদার এদিন জন্মান।
১৯২৩ – দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩২ – ভারতীয় রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জন্মদিন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৯৫ – যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়, ভারতীয় যোগী ও গুরু আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৭ – বিশ্ব বন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮২ – প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার এদিন প্রয়াত হন।
১৯৮৯ -বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার,সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৯৬ – ভারতে প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা তথা কম্পিউটরের জনক সমরেন্দ্র কুমার মিত্রের প্রয়াণ দিবস।

About Post Author