সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় ধাক্কা খেল রাজ্য। সিআইডি তদন্তের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বর্তমানে এই মামলায় তদন্তের ভার রয়েছে সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। আপাতত এই মামলায় সিআইডি তদন্ত করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গরু পাচার-কাণ্ড নিয়ে জনস্বার্থে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২০১৫-২০১৭ সাল পর্যন্ত প্রায় ২০ হাজার গরু উদ্ধার করেছে বিএসএফ। গরুগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে অনুমান। যা নিয়ে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে সিবিআই। গরু পাচার মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই । সিআইডিও এই একই বিষয়ে তদন্ত করছে। আর তাই একই বিষয়ে দুটি সমান্তরাল তদন্ত চলতে পারে না। সিআইডি তদন্তের যৌক্তিকতা কি? প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। সেই মামলার শুনানিতে বলা হয়েছে এই বিষয়ে আর সিআইডি তদন্ত করতে পারবে না।

গরু পাচার-মামলায় ইতিমধ্যেই সামনে এসেছে অনেক নাম। এই মামলাতেই গ্রেফতার করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর দেহরক্ষী সায়গলও জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে গরু পাচারের মূলচক্রী এনামূলকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এই বিষয়ে মামলা শুরু করেছিল সিআইডি। তাতেই অন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান