Home » শিয়ালদহ-হাওড়ায় নতুন ৫ লোকাল ট্রেন

শিয়ালদহ-হাওড়ায় নতুন ৫ লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্ক: সুখবর! অক্টোবরের ১ তারিখ থেকে লোকাল ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা ঘোষণা করেছে পূর্ব রেল। পাশাপাশি শিয়ালদহ ও হাওড়া শাখায় আরও ৫ টি নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই সঙ্গে এক্সপ্রেস ও মেল ট্রেনগুলিতে বাড়তে চলেছে গতি। ফলে গন্তব্যে পৌঁছনোর সময় অনেকটা বাঁচাবে নিত্য যাত্রীদের।অন্তত পাঁচ মিনিট থেকে দু’ঘণ্টা পর্যন্ত কমবে এই সময়। নতুন টাইম টেবিলে গতি বাড়ছে শিয়ালদহ-বারুইপুর ও হাওড়া-ব‌্যান্ডেলের মধ্যে চলাচলকারী ট্রেনের। এছাড়া বেশ কিছু ট্রেনের সময়ের বদল করা হয়েছে নতুন টাইম টেবিলে। অক্টোবরের ১ তারিখ থেকে শুরু থেকে নয়া সময়সূচি কার্যকর হবে। বাড়তি ট্রেন চালু হওয়ায় সুবিধা হবে দূরের যাত্রীদের।

১ অক্টোবর থেকে চালু হওয়া নতুন টাইম টেবিল অনুযায়ী,

কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়বে ভোর ৫.৪৫ মিনিট ও ৬.৪৫ মিনিটে
শান্তিপুর থেকে ট্রেন ছাড়বে সকাল ৬.৪৪ মিনিটে
রানাঘাট থেকে ট্রেন ছাড়বে রাত ১০.১০মিনিটে
বনগাঁ থেকে রাত ১০.০৫ মিনিটে ট্রেন ছাড়বে

রানাঘাট-বনগাঁ, মধুপুর-গিরিডি ও দুর্গাপুর-আসানসোলের মধ্যে তিনটি ট্রেন করোনা কালে বন্ধ রাখা হয়েছিল, যা ফের চালু হতে চলেছে।  শিয়ালদহ-বারুইপুর এবং হাওড়া-ব্যান্ডেল শাখাতে সপ্তাহে ৬ দিন একজোড়া ট্রেন চলবে। রবিবার এই ট্রেনগুলি বাতিল থাকবে। দেওঘর-সুলতানগঞ্জের মধ্যে চলাচলকারী একটি ট্রেনকে সম্প্রসারিত করা হবে।

About Post Author