Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ১ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭৪ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :

১৭৮০ – কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।
১৭৯২ – ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।
১৮৫৪ – ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।
১৯৮৯ – বিশ্বে সর্বপ্রথম ডেনমার্কে সমকামীদের বিয়ের অনুমতি প্রদান হয়।
১৯৯৯ – বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ পথচলা শুরু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

১৮৪৭ – অ্যানি বেসান্ত, ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারতীয় স্বায়ত্ব শাসনের সমর্থক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬১ – ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার-এর জন্মদিন আজ।
১৯০৬ – ভারতীয় সুরকার ও সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণ এদিন জন্মান।
১৯০৬ – নিকুঞ্জ সেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী, রাইটার্স বিল্ডিংস অভিযানের রূপকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৫ – ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৯৪২ – ব্রজমোহন জানা, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৯৫ – শীর্ষস্থানীয় শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লার প্রয়াণ দিবস আজ।
২০০০ – চিত্রশিল্পী কালাম মাহমুদ এদিন প্রয়াত হন।

About Post Author