Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৭৫ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৬৮ – কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।

১৯২২ – চিনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৭২ – বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

১৯৯৬-মাদার তেরেসা আমেরিকার সম্মানিক নাগরিকত্ব লাভ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১৪ – সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৬৬ – স্বামী অভেদানন্দ ভারতীয় হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা এদিন জন্মান।

১৮৬৯ – ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন আজ।

১৮৮৯ – শিশিরকুমার ভাদুড়ী, খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৪ -লাল বাহাদুর শাস্ত্রী,ভারতের প্রাক্তন (তৃতীয়) প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতার জন্মদিন আজ।

১৯২৪ – তপন সিংহ, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক এদিন জন্মান।

১৯৫০ -ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯০৬ – রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী আজকের দিনে প্রয়াত হন।

১৯১৭ – অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক এদিন প্রয়াত হন।

১৯৭৫ -ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমার স্বামী কামরাজ নাদার-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author