সময় কলকাতা ডেস্কঃ সুখবর! উৎসবের মরশুমে চালু হয়ে গেল রায়গঞ্জ-শিলিগুড়ি বেসরকারি এসি বাস পরিষেবা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই এসি বাস পরিষেবা চালু করা হল। শিলিগুড়ি ও রায়গঞ্জ থেকে দিনে শুধুমাত্র একবার এই বাস পরিষেবা পাওয়া যাবে।
২০১৫ সালে এনবিএসটিসি রায়গঞ্জ-শিলিগুড়ি এসি বাস পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। যার ফলে নিত্যদিনই নানান সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। এরপর যাত্রীরা ফের বাস চালু করার দাবি জানায়। এবার উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বেসরকারি এসি বাস পরিষেবা চালু করে যাত্রীদের সেই দাবিই পূরণ করল। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরাও।

জানা গিয়েছে,প্রতিদিন সকাল ৯ টায় রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস রওনা হয়ে দুপুর ১টায় শিলিগুড়ি পৌঁছোবে। এরপর বিকেল ৪টায় শিলিগুড়ি থেকে বাস ছাড়বে, আর রাত ৮টায় রায়গঞ্জে এসে পৌঁছোবে। এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, যাত্রীরা এসি বাস পরিষেবার দাবি জানিয়েছিলেন। তাঁদের সেই দাবি মেনে এসি বাস পরিষেবা চালু করা হল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী