সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মরশুমেই এবার ছয়টি রাজ্যে উপ নির্বাচনের ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ নভেম্বর উপ নির্বাচন হবে মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওডিশাতে। আর ফলাফল ঘোষণা হবে আগামী ৬ নভেম্বর।
দেখে নিন কোন কোন রাজ্যে ভোট হচ্ছে-
মহারাষ্ট্রের ১৬৬ আন্ধেরি পূর্ব আসন,বিহারের দু’টি আসন- ১৭৮ মোকামা ও ১০১ গোপালগঞ্জ,হরিয়ানার ৪৭ আদমপুর,তেলঙ্গানার ৯৩ মুনুগঞ্জ,উত্তরপ্রদেশের ১৩৯ গোলা গোখরানাথ,ওডিশার ৪৬ ধমকানগর বিধানসভা আসনে ভোট হবে।
সূত্রের খবর, এই উপ নির্বাচনের জন্য আগামী ৭ অক্টোবর গেজেট নোটিফিকেশন দেওয়া হবে। আর মনোনয়ন জমা নেওয়া হবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। ১৫ অক্টোবর মনোনয়নের স্ক্রুটিনি হবে। নির্বাচন কমিশন নভেম্বর মাসের ৮ তারিখের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলেই জানা গিয়েছে।

১৯৯৮ সাল থেকেই বিজেপি-কে নিজেদের কব্জায় রেখেছে গুজরাট। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-র সঙ্গে আম আদমির পার্টির ফের লড়াই হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে চলতি বছরই শেষ হচ্ছে গুজরাট বিধানসভার মেয়াদ। ফলে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সেখানে পারদ চড়তে শুরু করেছে।


More Stories
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!