Home » স্বস্তি বহাল, নিম্নমুখী করোনা গ্রাফ

স্বস্তি বহাল, নিম্নমুখী করোনা গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মরশুমে ক্রমশ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সুস্থতার হার ক্রমশ ঊর্ধ্বমুখী। সংক্রমণের পাশাপাশি কমেছে অ্যাকটিভ কেস। সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, তাই উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মহাষ্টমীর সকালে অনেকটাই স্বস্তি দেশের করোনা চিত্রে।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৬ হাজার ১২৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩০৫ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৩৩৪জন। বর্তমানে দেশের দৈনিক পজিটিভিটি রেট ১.৯২ শতাংশের কাছাকাছি।
রবিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৩৭৩ জন। সেই তুলনায় সোমবার অ্যাকটিভ কেসের সংখ্যা অনেক কম। পজিটিভিটি রেটও নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২.২২ শতাংশ রিপোর্ট পজিটিভ। সাপ্তাহিক পজিটিভিটি রেট মাত্র ১.৩০ শতাংশ।
করোনা রুখতে টিকাকরণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ১ লক্ষ ৭০ হাজারের বেশি। এ নিয়ে ২১৮ কোটি ৭৮ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।

About Post Author