Home » সময় কলকাতা শারদ সম্মান জেলায় জিতল যারা

সময় কলকাতা শারদ সম্মান জেলায় জিতল যারা

সময় কলকাতা ডেস্ক : নবমীর পুজো শেষ হওয়ার বারাসাতের বিভিন্ন সেরা পুজো কমিটিদের হাতে সম্মান তুলে দেওয়া হল “সময় কলকাতার ” পক্ষ থেকে । এবছর বারাসাতের দুর্গা পূজার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দুর্গোৎসব কমিটিকে পুরস্কৃত করা হয় সময় কলকাতার তরফে ।

 ( পুরস্কার তুলে দিচ্ছেন অভিজিৎ নন্দী )

পরিবেশ-ভাবনা,মণ্ডপসজ্জা, আলোকসজ্জা,প্রতিমা, সেরা থিম এবং সার্বিক শ্রেষ্ঠত্বের বিচারে ছটি বিভাগের  সেরা পুজো গুলিকে বিবেচনা করে তাদের সম্মান প্রদান করল  বৈদ্যুতিন সংবাদ মাধ্যম জগতে সদ্য পা রাখা সময় কলকাতা। পুজো কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেন  বিগত ১২ বছর ধরে বারাসাত পুরসভার চেয়ারম্যান পদে থাকা সুনীল মুখোপাধ্যায় ও তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার যুব প্রেসিডেন্ট অভিজিৎ নন্দী । সম্মান প্রাপক ও পুরস্কৃত পুজো কমিটি দের তালিকায় বিভিন্ন বিভাগে রয়েছে ৪-এর পল্লী, অরবিন্দ পল্লী, পাইওনিয়ার পার্ক , চড়কডাঙ্গা দুর্গোৎসব, বিবেকানন্দ সেবা সমিতি ও উত্তর অশ্বিনী পল্লী।।

About Post Author