সময় কলকাতা ডেস্কঃ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্নেহধন্য স্বামী বিবেকানন্দ মনে করতেন, মা সারদা দেবী সাক্ষাৎ মা দুর্গা। সেই চিন্তা ভাবনা থেকেই তিনি মূর্তি পূজার বদলে মা সারদাকে দুর্গা রূপে পুজো শুরু করেন।
কালের প্রভাবে যখন শহর কলকাতা থেকে শুরু করে সমগ্র রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে থিম পুজোর ভাবনা-চিন্তা ক্রমশ গ্রাস করে ফেলেছে সেখানে বিবেক বোধন জনকল্যাণ পরিষদে রয়েছে সাবেকি পুজোর মাধুর্য। সাবেকিয়ানাকে বজায় রেখে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে ভবানীপুরের বিবেক বোধন জনকল্যাণ সমিতির পুজো এবারে ৩৯ তম বর্ষে পদার্পণ করেছে।

প্রথমদিকে যখন তারা এই পুজো শুরু করেছিল তখন বেলুড় মঠ থেকে স্বামীজিরা এসে এই পুজো করতেন। গত কয়েক বছর ধরে বেলুড় মঠের পক্ষ থেকে নির্দিষ্ট পূজারী পাঠানো হয় এই পুজো করার জন্য। এখানে মা দুর্গার বদলে মা সারদা দেবীর ছবিকে সামনে রেখে বেলুড় মঠের রীতিনীতি মেনেই স্বামীজীর দেখানো পথ ধরে এই পুজো হয়ে আসছে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
দোল উৎসব : রাঙিয়ে দিয়ে যাও