সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে হাতির আছাড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়।

বিশাল এই দাঁতাল হাতিটি শান্ত স্বভাবের বলেই গ্রামে পরিচিত। তাই গ্রামে প্রবেশ করার পর বহু কৌতুহলীরা তাকে নিয়ে সেলফি তোলার সাথে সাথে লেজ টেনে উত্য়ক্ত করছিল। দীর্ঘক্ষণ এমন চলার পর উত্তেজিত হাতিটি হঠাৎ বাঁক নিয়ে পেছনে থাকা এক বৃদ্ধকে আছড়ে ফেলে। ঘটনাস্থলে মৃত্যু হয় মাধব মল্ল (৫২) নামে বৃদ্ধের।
বেশ কয়েক বছর ধরে বিশাল দেহী এই হাতিটি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে। শান্ত স্বভাবের দাঁতাল এই হাতির নাম জঙ্গলমহলের বাসিন্দারা দিয়েছেন “রামলাল”। দল বিচ্ছিন্ন এই হাতিটি যখন তখন খাবারের খোঁজে বিভিন্ন এলাকায় প্রবেশ করে। দল বিচ্ছিন্ন এই হাতিটি শান্ত স্বভাবের হওয়ায় তাকে উত্য়ক্ত করে সকলেই।

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ হাতিটি প্রবেশ করেছিল পশ্চিম মেদিনীপুরের রূপনারায়ণ ডিভিশনের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে। গ্রামে প্রবেশ করতেই বহু মানুষ তার পিছনে ভিড় করে। তার সঙ্গে সেলফি তোলা সহ ঢিল ছোঁড়া লেজ ধরে টানা সবই চলছিল। একটি সময়ের পর বিরক্ত হয়ে যাওয়া হাতিটি হঠাৎ বাঁক নিয়ে আক্রমণ করে । পেছনেই থাকা মাধব মল্ল নামে এক প্রৌঢ়কে শুঁড়ে তুলে আছড়ে ফেলে। হাতিকে কোনভাবে তাড়িয়ে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এ বিষয়ে বন কর্তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?