Home » ফের সমালোচনার মুখে ব্রহ্মাস্ত্র

ফের সমালোচনার মুখে ব্রহ্মাস্ত্র

সময় কলকাতা ডেস্ক: বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। বক্স অফিসের রিপোর্ট বলছে, ইতিমধ্যেই ৪২৭ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবিটি। যদিও সমালোচকদের দাবি, এই বক্স অফিস রিপোর্টের ভিত্তিতে ব্রহ্মাস্ত্রকে সুপারহিট বলা যায় না। কারণ, ছবিটি তৈরি হয়েছিল ৪০০ কোটির বাজেটে। সেক্ষেত্রে মাত্র ২৭ কোটি টাকার মুনাফা হয়েছে স্টার স্টুডিওজ, ধর্মা প্রোডাকশনস সহ বাকি প্রযোজকদের। তবে ৪২৭ কোটির ব্যবসা করা সহজ নয় বলেই দাবি অয়ন অনুরাগীদের।

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।

About Post Author