সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটসম্যান ডেভিড ভিলারের খুদে ভক্তের জীবনাবসান ঘটল শনিবার। মিলারের খুদে কিশোরী ভক্তকে নিয়ে স্বয়ং মিলারের ইন্সটাগ্রাম পোস্ট দেখে ভ্রম হওয়া স্বাভাবিক ছিল। মিলারের আবেগ দেখে মৃতাকে ভুল করে তার কন্যা মনে করে নেটিজেন দুনিয়া।প্রোটিয়ান বাঁ হাতি ব্যাটসম্যান মিলারের কিশোরী ভক্ত বেশ কিছু সময় ধরে ক্যান্সারে ভুগছিল যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার মিলার তার ইনস্টাগ্রাম পোস্টে তার ভক্তের মৃত্যুর খবরটি এমনভাবে উল্লেখ করেন যাতে মনে হয়েছিল তিনি তার মেয়ের স্মৃতিচারণ করেছেন। মিলার সম্প্রতি ভারতীয় সফরে এসে একের পর এক অসাধারণ ইনিংস দর্শকদের উপহার দিচ্ছেন। টি টোয়েন্টি ম্যাচে গৌহাটিতে তিনি ৪৭ বলে ১০৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলার পরে প্রথম এক দিবসীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন। সীমিত ওভারের ম্যাচে স্পেশালিস্ট বলে পরিচিত এবং অত্যন্ত মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাতি থাকা মিলার সেরা ব্যাটিং ফর্মের মধ্যেই রয়েছেন । এরমাঝেই প্ৰিয় ভক্তের মৃত্যুর বিয়োগান্তক খবরটির মুখোমুখি হতে হল তারকা ব্যাটসম্যানকে ।।


More Stories
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
ভিনগ্রহী তত্ত্ব প্রমাণে ১৬২টি নতুন ফাইল প্রকাশিত
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক