Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

আজ ৯ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮২ তম দিন।

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী :

১৮৯৯- লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু হয়।
১৯৭৬ – মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

২০০৬ – উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় বলে অভিযোগ রয়েছে।

১৭৭৯ – তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:

১৮৭৭-সমাজসেবক,সংস্কারক,সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৭ – সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক এদিন জন্মান।
১৮৯৩ – বাঙালি চিকিৎসক, স্বদেশী আন্দোলনে স্বেচ্ছাসেবক ও কবি কালীকিঙ্কর সেনগুপ্ত-র জন্মদিন আজ।
১৯১৬ – শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও একজন ভাষাতত্ত্ববিদ ক্ষুদিরাম দাস বাঙালি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২ – শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ।
১৯২৭ -খ্যাতনামা বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য-র জন্মদিন আজ।
১৯২৯ – সুধীন দাশগুপ্ত, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৮৯৪- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন,প্রথম বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক আজকের দিনে প্রয়াত হন।
৯৬৭- বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম চে গেভারার প্রয়াণ দিবস আজ।
১৯৭০ – সাংবাদিকতা ও ম্যানেজমেন্ট শিক্ষার সূচনাকারী দ্বিজেন্দ্র কুমার সান্যাল এদিন প্রয়াত হন।
১৯৮১ – কাজী মোতাহার হোসেন, বাংলাদেশী পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ আজকের দিনে প্রয়াত হন।

About Post Author