Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ অক্টোবর,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ২৮৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫৬ – লর্ড রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা শুরু করে।
১৯১৩ – পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
১৯৪২ – কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।
১৯৭২ – বঙ্গবন্ধুকে বিশ্বশান্তি পরিষদের সর্বোচ্চ সম্মান ‘জুলিও কুরি’ পদক প্রদান করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৩৩ -কলকাতার শোভাবাজার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ও প্রথম দুর্গাপূজার সূচনা কারী রাজা নবকৃষ্ণ দেব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২২ – কলকাতার শোভাবাজারের মহারাজ বাহাদুর নরেন্দ্রকৃষ্ণ দেব-এর জন্মদিন আজ।
১৮৪৪ – বদরুদ্দিন ত্যাবজী, অবিভক্ত ভারতের খ্যাতনামা বিচারপতি এদিন জন্মান।
১৮৭০ – তিনকড়ি,বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রীর জন্মদিন আজ।
১৮৯৯ – শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৬ – আর. কে. নারায়ণ, ভারতীয় লেখক এদিন জন্মান।
১৯১০ – ভারতের পাঁচজন চিকিৎসক, যাঁরা দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময় চীনে চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন,তাঁদের মধ্যে একজন দ্বারকানাথ কোটনিস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৬ – ভারতীয় বাঙালি কবি এবং সাংবাদিক সমর সেনের জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৪ – গুরু দত্ত,বিংশ শতকের পঞ্চাশ ও ষাটের দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচালক,প্রযোজক ও অভিনেতা আজকের দিনে প্রয়াত হন।
১৯৭১ – সৈয়দ ওয়ালিউল্লাহ, বাঙালি কথাশিল্পী, ঔপন্যাসিক ও নাট্যকারের প্রয়াণ দিবস আজ।
২০১১ – জগজিৎ সিং, ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক এদিন প্রয়াত হন।

About Post Author