সময় কলকাতা ডেস্ক: কম তেল মশলা দিয়ে বানান আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল ।খেতে যেমন ভালো লাগবে তেমনি মুখের স্বাদ বদল করবে। তাঁর পাশাপাশি শরীরের জন্যও উপকারী।
উপকরণ
মাঝারি সাইজের বাটা মাছ
আলু
আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো
পাঁচফোড়নrann
পরিমাণ মত নুন
তেল
পদ্ধতি
প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কড়ায় রান্নার জন্য সরষের তেল গরম করে নুন হলুদ লাগানো বাটা মাছ ভালো করে ভেজে তুলে আলাদা করে রাখতে হবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়ায় আরও কিছুটা তেল যোগ করে তাতে পাঁচফোঁড়ন দিয়ে আলুর টুকরো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

ভাজার সময়েই কড়ায় আদা ও কাঁচা লংকার বাটা দিয়ে দিতে হবে। সাথে পরিমাণ মত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো আর পরিমাণ মত নুন দিয়ে সবটা ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। মশলা দেওয়ার পর ভাজা প্রায় শেষের দিকে চলে এলে কড়ায় পরিমাণ মত জল যোগ করে নিতে হবে ঝোলের জন্য। আর ঝোল ফুটতে দিতে হবে। ভেজে রাখা মাছগুলিকে দিয়ে ফুটিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার