সময় কলকাতা ডেস্কঃ আগরতলা স্টেশন থেকে পতাকা নেড়ে আগরতলা-খোংসাং এবং আগরতলা-কলকাতা এক্সপ্রেসের শুভ সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে এই সম্প্রসারণের সূচনা করলেন রাষ্ট্রপতি । ফলে এবার থেকে ট্রেনেই কলকাতা থেকে যাওয়া যাবে আগরতলা। রেলের তরফে জানানো হয়েছে, ত্রিপুরার সঙ্গে দেশের অন্য এলাকার রেল যোগাযোগ উন্নত করার লক্ষ্যেই কলকাতা থেকে গুয়াহাটির ট্রেনকে আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, কলকাতা-গুয়াহাটি এক্সপ্রেসকেই এবার আগরতলা পর্যন্ত চালানো হচ্ছে। এই ট্রেনটি সপ্তাহে মাত্র একদিনই চলবে। এই ট্রেনটির নম্বর বদলে হচ্ছে ০২৫০২/০২৫০১। আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই ট্রেনটি চলবে। এই ট্রেনে একটি ফার্স্ট ক্লাস এসি, ৫টি এসি 3-স্তর, ৬টি স্লিপার সহ মোট ১৪টি কোচ থাকবে। ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, কোকরাঝাড়, নিউ কোচবিহার, কিষাণগঞ্জ, কাটোয়া এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে। ট্রেনটি আগরতলা থেকে প্রতি বুধবার সকাল সাড়ে ৭টায় ছাড়বে। আর পরদিন দুপুর ৩টের সময় কলকাতায় পৌঁছবে। অন্যদিকে প্রতি রবিবার রাত ৯.৪০মিনিটে ট্রেনটি কলকাতা থেকে ছাড়বে। মঙ্গলবার সকাল ৫.১৫মিনিটে আগরতলা পৌঁছবে।

রেলের এই নতুন উদ্যোগে দেশের বাকি অংশের সঙ্গে আগরতলার সংযুক্তিকরণ পর্যটনের বিকাশকে আরও উন্নত করবে বলেই মত ওয়াকিবহাল মহলের।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর