সময় কলকাতা ডেস্কঃ খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে বেড়েছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৭৮ জন। যা বৃহস্পতিবার ছিল প্রায় ২৮০০। এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৫,৫৮৩, যা আগের দিন আরও খানিকটা কম ছিল। আর এই ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ২৫৯৪ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। এই মুহুর্তে দেশের মোট অ্য়াকটিভ রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ২১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা