সময় কলকাতা ডেস্ক: আজ দেখে নিন কিভাবে বানাবেন নিরামিষ ছানার পাতুরি।
উপকরণ
ছানা
সরষে বাটা
নুন, মিষ্টি স্বাদ মত
কোরানো নারকেল
সরষের তেল
কাঁচা লঙ্কা বাটা
ধনেপাতা কুচি
পদ্ধতি
একটি পাত্রের মধ্যে ছানার সঙ্গে সমস্ত উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে, তারপর একটি কলা পাতার মধ্যে এই ছানাকে দিয়ে দিতে হবে। কলাপাতাকে খুব ভালো করে বেঁধে নিতে হবে, তারপরে একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করতে হবে, তারপর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে চাপা দিয়ে দিতে হবে, কলা পাতা মোড়ানো ছানাগুলোকে দিয়ে কুড়ি মিনিটের জন্য ভাপে রান্না করতে হবে, তারপরেই একেবারে তৈরি হয়ে যাবে অসাধারণ নিরামিষ ছানার পাতুরি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার