Home » ময়দা ছাড়া বানিয়ে ফেলুন কোরিয়ান এগ রোল

ময়দা ছাড়া বানিয়ে ফেলুন কোরিয়ান এগ রোল

সময় কলকাতা ডেস্ক: স্বাদ বদলাতে জলখাবারে বানাতে পারেন কোরিয়ান এগ রোল। বাচ্চা থেকে বুড়ো সকলেরই মুখে রুচবে। যা স্বাস্থ্যের পক্ষে উপকারী। এতে ময়দার পরোটার কোন প্রয়োজন হয় না। দেখে নিন কিভাবে বানাবেন,

উপকরণ

ডিম

পনির

মরিচ

নুন পরিমাণ মতো

পেঁয়াজ কুচি

গাজর

পদ্ধতি

পেঁয়াজ ও গাজর প্রথমে ছোট ছোট করে কুচি করে নিন। একটি বাটিতে ৩ থেকে ৪টে ডিম নিয়ে ফেটিয়ে তাতে দিন গোলমরিচ ও নুন। পেঁয়াজ কুচি ও গাজর কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটি ফ্রাই প্যান নিন। তাতে তেল ব্রাশ করে নিন। এবার এতে হাতায় করে ডিমের মিশ্রণ ঢেলে দিন। একপিঠ রান্না হলে উল্টে নিন। এবার মাঝখানে পনির কুচি দিয়ে রোল করে নিন। প্লেটে নিয়ে তা নির্দিষ্ট মাপে কেটে নিন। তৈরি কোরিয়ান এগ রোল। জলখাবারে বানিয়ে ফেলুন কোরিয়ান এগ রোল।

About Post Author