সময় কলকাতা ডেস্কঃ ‘আদিপুরুষ’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার সম্মুখীন ওম রাউত পরিচালিত, প্রভাস অভিনীত এই ছবি। টিজার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত । এত বড় বাজেটের ছবি মুক্তির আগেই সমালোচনার মুখে। বারে বারে বিতর্কে জড়াচ্ছে এই ছবি। ছবির ‘দুর্বল’ ভিএফএক্সে হতাশ সিনেপ্রেমীরা। ইতিমধ্যেই যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে এই ছবির হাত ধরেই যে নায়ক প্রভাস ও নায়িকা কৃতি শ্যানন-এর প্রেম চলছে, এই গুঞ্জন শোনা যাচ্ছে।
ইতিমধ্যেই ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয় শেষ হয়ে গিয়েছে । এবার ছবির ডাবিং-এর কাজে হাত দিলেন ‘আদিপুুরুষ’-এর জানকি ওরফে কৃতি। নতুন ছবির ডাবিং-এর কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেছেন কৃতি। পাশাপাশি ‘আদিপুরুষ’-এর চিত্রনাট্যের ২টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কৃতি। সঙ্গে রয়েছে হেডফোন, পেন ও গরম জল। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘গেট সেট ডাব’। অর্থাৎ, ডাবিংয়ের জন্য তৈরি হয়ে যাও। গান হিসেবে তিনি বেছে নিয়ে লিখেছেন ‘জয় শ্রী রাম’।

জানা গিয়েছে, জানুয়ারীতে মুক্তি পাবে রামায়ণ অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’। মুখ্য ভূমিকায় থাকছেন প্রভাস, সইফ আলি খান এবং কৃতী স্যানন। এখন দেখার এই ছবি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত